শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থাইল্যান্ডে কোটি কোটি পর্যটকদের ব্যক্তিগত তথ্য ফাঁস

রাকিবুল আবির: [২] একটি সাইবার নিরাপত্তা গবেষণা কোম্পানি জানায়, থাইল্যান্ড ভ্রমণকারী ১০ কোটি ৬০ লাখেরো বেশি মানুষের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে। এনডিটিভি

[৩] দক্ষিণ-পূর্ব এশিয়ায় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় দেশ হিসেবে থাইল্যান্ড। করোন মহামারির প্রভাবের আগে ২০১৯ সালে সমগ্র বিশ্ব থেকে প্রায় ৪ কোটি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন।

[৪] ব্রিটেন ভিত্তিক ভোক্তা নিরাপত্তা কোম্পানি কম্প্যারিটেক তাদের প্রতিবেদনে জানায়, কোম্পানির সাইবার নিরাপত্তা গবেষণা প্রধান বব ডিয়াচেনকো গত আগস্টে একটি ডেটাবেজের সন্ধান পান, যেখানে থাইল্যান্ড ভ্রমণকারী কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য রয়েছে।

[৫] তিনি বলেন, গত দশকে যারা থাইল্যান্ড ভ্রমণ করেছেন, তাদের নাগরিকত্ব, পাসপোর্ট নম্বর এবং ঠিকানাসহ বিস্তারিত তথ্য এই সাইটে ফাঁস হয়ে থাকতে পারে। এমনকি ২০১১ সালে ভ্রমণকারীদেরও ব্যক্তিগত তথ্য রয়েছে সেখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়