শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৭ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটিশদের সহযোগী আড়াইশো আফগানের ইমেইল ফাঁস, ক্ষমা চাইলো প্রতিরক্ষা মন্ত্রণালয়

সালেহ্ বিপ্লব: [২] আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করা স্থানীয় এই দোভাষীদের কাছে মেইলটি করেছিলো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কী করে মেইল প্রাপকদের তালিকা প্রকাশ পেয়ে গেলো, এখনো জানা যায়নি। বিবিসি

[৩] এই দোভাষীদের কেউ কেউ বিভিন্ন দেশে চলে গেছেন, তবে বেশিরভাগেই আফগানিস্তানের বিভিন্ন স্থানে গা-ঢাকা দিয়ে আছেন বলে জানা গেছে। তাদের অপেক্ষা, কখন ব্রিটিশ সরকার তাদের যুক্তরাজ্যে নিয়ে যাবে। এই মানুষগুলোর এখন প্রাণ সংশয়, তালিবান তাদের পেলেই মেরে ফেলবে।

[৪] ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস ই মেইল ফাঁসের এই ঘটনার তদন্ত শুরু করেছেন।

[৫] কনজারভেটিভ এমপি ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী জনি মার্সার বলেন, দোভাষীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক।

[৬] যুক্তরাজ্যের আফগান রিলোকেশন্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্স পলিসি -এর (এআরএপি) দায়িত্বে থাকা দলটি ইমেইলটি পাঠিয়েছিলো, যা গত মাসে তালিবানরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তাদের সাথে যোগাযোগ করছে। দলটি দোভাষীদের বলেছিলো, তাদেরকে আফগান থেকে সরিয়ে নেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তাই করছে।

[৭] এআরএপি জানায়, তাদের এই ভুলের মাশুল হয়তো দোভাষীদের জীবন দিয়ে শোধ করতে হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়