শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৫ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে ৮ মাদকসেবী-জুয়াড়িকে পুলিশে দিলেন কাদের মির্জা

নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আট মাদকসেবী ও জুয়াড়িকে পুলিশে দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সোমবার মধ্যরাতে বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের পুলিশে দেন তিনি। ঢাকা পোস্ট

যাদের পুলিশে দেওয়া হয়েছে, তারা হলেন, বসুরহাট পৌরসভার মোশারফ হোসেনের ছেলে মোকারম হোসেন (৩৮), বাহার উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৪), মৃত হাবিব উল্লাহর ছেলে জহির উদ্দিন (৪৫), নুর নবীর ছেলে মো. মাসুদ (৩০), কোরবান আলীর ছেলে ইকবাল হোসেন রাব্বী (৩০), মৃত ইদ্রিসের ছেলে ইব্রাহীম হোসেন মিন্টু, দেলোয়ার হোসেন মিন্টুর ছেলে মোবারক হোসেন শান্ত ও নুর ইসলামের ছেলে মহিন উদ্দিন (২৪)।

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, গতকাল রাতে হাতেনাতে দুই মাদক কারবারিকে ধরে ফেলি। এরপর তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করি। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তার অংশ হিসেবে আজ রাতে বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আট মাদকসেবী ও জুয়াড়িকে পুলিশের হাতে সোপর্দ করি। এ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরণ বলেন, আটক আট মাদকসেবী ও জুয়াড়ির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে তারা থানা হাজতে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়