শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় ৪ মাস পর সর্বনিম্ন মৃত্যু ২৬ জন, শনাক্ত ১৫৫৫

শিমুল মাহমুদ ও মিনহাজুল আবেদীন: [২] এটি ১১৬ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর চেয়ে কম মৃত্যু হয়েছিলো গত ২৭ মে। সেদিন মারা যান ২২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১ জনে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনে।

[৩] সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] এর আগে রোববার ৪৩, শনিবার ৩৫, শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫১ বুধবার ৫১, মঙ্গলবার ৩৫ ও সোমবার ৪১ জনের মৃত্যু হয়।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন।

[৬] গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৪৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ৬৫ হাজার ৮৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ।

[৭] ২৪ ঘণ্টায় যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৫ জন এবং পুরুষ ১১ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৫ জন মারা গেছেন। খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। তবে রাজশাহীতে কোনো মৃত্যু হয়নি।

[৮] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • সর্বশেষ