শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের জালালাবাদে হামলার দায় স্বীকার করলো আইএস খোরাসান

আসিফুজ্জামান পৃথিল: [২] আইএসের কথিত বার্তা সংস্থা আমাক এ কথা জানায়। শনিবার জালালাবাদে বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হন। রোববারও শহরটিতে হামলার ঘটনা ঘটে। দ্য গার্ডিয়ান

[৩] শনি ও রোববারের হামলার দায় স্বীকার করে আইএস বলছে, তাদের হামলায় ৩৫ জন তালিবান সদস্য হতাহত হয়েছেন। আইএসের এই দাবি প্রসঙ্গে তালিবানের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তালিবান সদস্যদের বহনকারী একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। এএফপি

[৪] প্রত্যক্ষদর্শীদের মতে, রোববারের হামলায় বেশ কয়েকজন তালিবান সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। গত মাসে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হন। এর দায়ও স্বীকার করেছিলো আইএস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়