শিরোনাম
◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স 

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল

মাহিন সরকার: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের যাত্রা।

[৩] বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানান, বিশ্বকাপ খেলতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল এবং ৪ তারিখ ওমানে গিয়ে পৌঁছাবে। সেখানে একদিন কোয়ারেন্টাইন করবে পুরো দল। এর পরই অনুশীলন শুরু করবে।

[৪] মোট তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে প্রথমটি ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে। পরদিন সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে টাইগাররা। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই দুটি ম্যাচ খেলার পর ওমানের বিমান ধরবে বাংলাদেশ দল। কারণ, সেখানেই প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

[৫] ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। দ্বিতীয় রাউন্ড বা সুপার টুয়েলভে খেলতে হলে গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়