শিরোনাম
◈ রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান, সমঝোতা না অনিশ্চয়তা? ◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৮ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ড সফর বাতিল করায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে কথা বলছে পিসিবি

স্পোর্টস ডেস্ক :[২] নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে গিয়েছে নিউজিল্যান্ড। পাক বোর্ডের কাছে যা বিশাল ধাক্কা। বিশ্ব মঞ্চে ফের কলূষিত হয়েছে পাকিস্তান। নিন্দার ঝড় বইছে। একই সঙ্গে আর্থিক ধাক্কাও সামলাতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

[৩] নিউজিল্যান্ড সিরিজ বাতিল করায় শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে পাক বোর্ড। এই অল্প সময়ে যদি কোনও সিরিজ আয়োজন সম্ভব হয়, সেই ব্যাপারেই এই দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা শুরু করলো পিসিবি। যদিও তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুবই কম। পাক বোর্ড সিইও ওয়াসিম খান বলেন, আমাদের চেয়ারম্যান ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে। যদি অল্প সময়ে কোনও সিরিজ আয়োজন সম্ভব হয়। কিন্তু এই মুহূর্তে তাদের পক্ষে নির্দিষ্ট সূচির বাইরে গিয়ে নতুন কোনও সিরিজ আয়োজন করা খুব কঠিন। এমনকি সে দেশের ক্রিকেটাররাও এই মুহূর্তে সিরিজ খেলতে চাইছে না।

[৪] নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সফর বাতিল করায় ওয়াসিম খান বলেন, নিউজিল্যান্ড বোর্ড আগ্রহ দেখানোয় আমরা সিরিজ আয়োজন করি। বিশ্ব ক্রিকেটে এমনিতেই আমাদের সুনাম নেই। কিন্তু আমাদের সরকারের পূর্ণ সহায়তা সত্ত্বেও ওরা সফর বাতিল করলো। এটা খুবই খারাপ। নিউজিল্যান্ড সফর বাতিল করায় আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। - টিভি৯বাংলা, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়