শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে মাকে মারধর করায় ছেলেসহ গ্রেপ্তার ৩

অহিদ মুকুল: [২] জেলার কোম্পানীগঞ্জে মাকে মারধরের অভিযোগে পালক ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মো.রুবেল, একই ওয়ার্ডের সিরাজ উল্যাহর ছেলে সালাউদ্দিন, মো, ইউসুফের ছেলে মো. ইউনুস।

[৪] রোববার বিকেলে আটকদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জমিন মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

[৫] জানা যায়, ভুক্তভোগী পারুল আক্তার ওই বাড়ির মকবুল আহমেদের স্ত্রী। রুবেল শনিবার রাতে রুবেল তার মায়ের কাছে সো কেচের চাবি চায়। এ সময় তার মা চাবি দিতে অস্বীকার করলে তিনি মাকে দরজার কাঠ দিয়ে মারধর করে।

[৬] এক পর্যায়ে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ওই মাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত মো. রুবেলকে আটক করে এবং রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত আরো দুই জনকে পুলিশ গ্রেফতার করে।

[৭] কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী মকবুল আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়