শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক রুপির একটি কয়েন, বিক্রি হলো ১০ কোটি রুপিতে

রাকিবুল আবির: [২] সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতে। কয়েনটির বয়স ১৩৬ বছর। বর্তমান কয়েন থেকে আকারে কিছুটা বড় এই কয়েনটি। কয়েনটির বিশেষত্ব হলো, এর একপিঠে রয়েছে রানী ভিক্টোরিয়ার ছবি। অন্য পিঠে লেখা ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫। আনন্দবাজার

[৩] ধারণা করা হয়, ব্রিটিশ শাসনকালে ১৮৮৫ সালে মুম্বাইয়ের কোনো এক মিন্টে কয়েনটি বানানো হয়েছিলো। এর ৯ বছর আগেই ভারতীয় মুদ্রায় সামান্য পরিবর্তন আনা হয়েছিলো। রানী ভিক্টোরিয়ার বদলে লেখা শুরু হয়েছিলো ভিক্টোরিয়া এমপ্রেস। এই কয়েনটি সেই সময়কালেরই।

[৪] বর্তমানে অনলাইনের বিভিন্ন সাইটে কয়েন ক্রয়-বিক্রয়ের সুযোগ রয়েছে। আর তেমনি এক সাইটে নিজের সংগ্রহের একটি কয়েনের ছবি পোষ্ট করেন এক ব্যক্তি। পরে কয়েনটি কেনার জন্য আগ্রহ দেখায় অনেকেই। এক পর্যায়ে কয়েনটি বিক্রি হয় ১০ কোটি রুপিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়