শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের সম্মেলন

শাহাদাত হোসেন: [২] ‘‘আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা” স্লোগানে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইয়াং এন্টারপ্রিনিয়ার্স এড ই-কমার্স সোসাইটি অব বাংলাদেশ (YEESBD) এর সদস্য সম্মেলন। সভায় একটি শক্তিশালী ই-কমার্স প্লাটফরম হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে যার যার অবস্থান থেকে আত্ননিয়োগ করার আহ্বান জানানো হয়।

[৩] মূলত চট্টগ্রামের নতুন-পুরনো সকল উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য নতুন‌ কিছু উদ্যোগ গ্রহণের পরিকল্পনায় এবং এই পরকিল্পনা বাস্তবায়নে জন্য দারুণ কিছু ঘোষণার জন্যই এই " চিটাগাং মিটআপ ২০২১" এর আয়োজন করা হয়।

[৪] গত শুক্রবার চট্টগ্রামের একটি অভিজাত মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে এবং অফলাইনে সংযুক্ত থাকেন সংস্থার সভাপতি নাজনীন আফজাল, সংস্থার কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস পারিসা ও বেগম সানজিদা আরজু, পরিচালক রিক্তা রহমান, মডারেটর নিলুফার সুলতানা, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ছোটন, সাফায়াত উদ্দিন, এ্যানি ইথান, অর্পিতা নন্দী, আকলিমা সুলতানা, ফাতেমা-তুজ-জোহরা প্রমি প্রমুখ।অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় কল্পতরু, নূর ট্রাভেলস কর্পোরেশন, লুনাস তরী এবং আবদুল্লাহ কুকিং হোম।

[৫] সভায় বক্তাগণ বলেন, ইন্টারনেট এর সহজলভ্যতার কারণে অনেক তরুন 'উদ্যোক্তা জীবন' এর শুরু করছে এফ-কর্মাস বা ই-কর্মাস এর মাধ্যমে। তবে অনেকে এর নানা বিষয় নিয়ে অবগত নয়। তাই আমরা এমন একটি প্লাটর্ফম তৈরি করতে চাই যেখানে একজন নতুন উদ্যোক্তা এসে হতাশ হবে না। দিক হারাবে না। অন্যান্য উদ্যোক্তাদের নিকট জানবে, শিখবে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করে সফল হবে। তারাই একদিন সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তন ঘটাবে। YEESBD উদ্যোক্তাদের আস্থার একমাত্র প্ল্যাটর্ফম হবে, এই স্বপ্ন YEESBD পরিবারের।

  • সর্বশেষ