শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রিক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এরদোগান

সাকিবুল আলম:[২] রোববার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি গ্রিক প্রধানমন্ত্রী কাইরিয়াকস মিতসুতাকিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। রয়টার্স

[৩] গ্রিক প্রধানমন্ত্রী মিতসুতাকিস শুক্রবার বলেছেন, ইউরোপের অভিবাসন সমস্যা মোকাবেলায় তুরস্ক আমাদের খুবই গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার এবং এ সংকট মোকাবেলায় আমাদের তুরস্কের সাহায্য প্রয়োজন। টেক্সাস নিউজ টুডে

[৪] নিউইয়র্কের উদ্দেশ্যে তুরস্ক ছাড়ার আগে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এরদোগান জানান, ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে তার দেশ। শরণার্থীদের মধ্যে অধিকাংশই ছিলেন সিরিয়ার নাগরিক।

[৫] এরদোগান আরো বলেন, শরণার্থীদের সবচেয়ে বড় বোঝা বহন করছে তুরস্ক। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না তুরস্ক।

[৬] ন্যাটোভুক্ত ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ ভূমধ্যসাগরীয় সমুদ্রসীমা ও শরণার্থী ইস্যুতে বিরোধে জড়ালেও নিজস্ব অঞ্চলে শান্তিপ্রতিষ্ঠার জন্য আলোচনার ব্যাপারে সম্মত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়