শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলোচনায় মতপার্থক্য, আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালিবানের দুই পক্ষের বচসা

আসিফুজ্জামান পৃথিল: [২] যে মানুষটিকে ভাবা হচ্ছিলো মধ্যপন্থী তালিবানের প্রতিভূ, তিনি আফগান সরকারে কোনঠাঁসা হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এমনকি খবরে প্রকাশ, মোল্লা আব্দুল ঘানি বারাদার তার এক সমকর্মীর দ্বারা শারিরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। বিজনেস স্ট্যান্ডার্ড

[৩] বারাদার শুরু থেকেই চাচ্ছিলেন আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত হোক। তিনি প্রেসিডেন্ট প্রাসাদে সিনিয়র তালিবান নেতাদের সঙ্গে সরকারে সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। এক পর্যায়ে খলিল-উর-রহমান হাক্কানি নিজের চেয়ার থেকে উঠে গিয়ে বারাদারকে ঘুসি মারতে থাকেন। দ্য গার্ডিয়ান

[৪] এরপর ফয়ারে তাদের দুজনের দেহরক্ষীরা প্রবেশ করে একে অপরের উপর গুলি চালাতে থাকে। তাদের বেশ কয়েকজন জখম বা নিহত হন। বারাদার এই ঘটনায় আহত না হলেও কাবুল ছেড়ে চলে যান। তিনি কান্দাহারে উপস্থিত হয়ে এই ব্যাপারে গ্রুপের আধ্যাত্মিক নেতা হাবিয়াতুল্লা আখুন্দজাদার সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে তালিবানের একটি সূত্র।

[৫] নতুন তালিবান সরকারের ৯০ শতাংশই পশতুন। এদের ৪ জন বিখ্যাত অথবা কুখ্যাত হাক্কানি পরিবারের সদস্য। ২০১৬ সালে তালিবানে মিশে যায় হাক্কানি নেটওয়ার্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়