শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের নিরাপত্তা সূচকে ঢাকার ২ ধাপ উন্নতি, ৬০ শহরের মধ্যে ৫৪তম

আসিফুজ্জামান পৃথিল:[২]পরিবেশ ও স্বাস্থ্য নিরাপত্তায় সবচেয়ে ভালো অবস্থান, সবচেয়ে খারাপ ডিজিটাল নিরাপত্তায়।

[৩] প্রতি ৪ বছর পরপর এই সূচক প্রকাশ করা হয়। এবারের সূচকে গুরুত্ব পেয়েছে কোভিড-১৯ অতিমারি। এর আগের সূচকে শীর্ষ ৩ নিরাপদ শহর ছিলো টোকিও, সিঙ্গাপুর ও ওসাকা। এবার সে জায়গা নিয়েছে কোপেনহেগেন, টরেন্টো ও সিঙ্গাপুর।

[৪] সব মিলিয়ে ঢাকার গড় প্রাপ্ত স্কোর ৪৮.৯। বৈশি^ক গড় স্কোর ৬৬.১। তালিকায় নয়াদিল্লির অবস্থান ৪৬। আর মুম্বাই ৫০। এই তালিকায় ভারতের বৃহত্তম শহর কলকাতা বিবেচিত হয়নি। করাচি ও ইয়াঙ্গুন যথাক্রমে ৫৯ ও ৬০ নম্বরে অবস্থান করছে। এদের গড় স্কোর যথাক্রমে ৩৯.৭ ও ৩৯.৫।

[৫] ডিজিটাল নিরাপত্তায় ঢাকার অবস্থান ৫৬। এই সূচকে সবার নিচে আছে ইয়াঙ্গুন। আর সবার উপরে আছে সিডনি। [৬] স্বাস্থ্য নিরাপত্তায় ঢাকার অবস্থান ৫২। কারাকাসের স্বাস্থ্য ব্যবস্থা সবচেয়ে খারাপ আর সবচেয়ে ভালো টোকিওর।
[৭] অবকাঠামো নিরাপত্তায় ঢাকার অবস্থান ৫৫। সবচেয়ে ভালো অবস্থানে আছে হংকং আর সবচেয়ে বাজে অবস্থা লাগোসের। [৮] ব্যক্তিগত নিরাপত্তায় ঢাকার অবস্থান ৫৪। [৯] পরিবেশগত নিরাপত্তায় ৪৭তম অবস্থানে ঢাকা, সবচেয়ে খারাপ অবস্থানে কুয়েত সিটি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়