শিরোনাম
◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি ◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুলসহ বিএনপির ৩৯ নেতা, শুনানি ২১ নভেম্বর

আব্দুল্লাহ মামুন: [২] রাজধানীর পল্টন থানায় ২০১৮ সালে দায়ের হওয়া বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য আসামিরা। ৩৯ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

[৩] রোববার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ এফ এম রিয়াজির রহমান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন। আরটিভি অনলাইন।

[৪] এদিন আসামিপক্ষে হাজিরা গ্রহণ করেছেন আইনজীবী মো. জিয়া উদ্দিন জিয়া। প্রায় অর্ধ শতাধিক আইনজীবী তার সঙ্গে আদালতে উপস্থিত রয়েছেন।

[৫] আইনজীবী জিয়া উদ্দিন জিয়া জানান, আদালতে ৫১ আসামির মধ্যে ৩৫ জন তাদের হাজিরা দিয়েছেন। তবে আরও কয়েকজন হাজিরা দিতে আসতে পারেন, এছাড়াও কিছু আসামি পলাতক আছেন।

[৬] আদালত সূত্রে জানা গেছে, পল্টন থানার একটি মামলার শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু এই মামলায় একজন আসামি মারা যাওয়ায় শুনানি স্থগিত করেছে আদালত। মানবজমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়