শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা সন্তোষজনক, এখন পর্যন্ত সংক্রমণের কোন শঙ্কা নেই: শিক্ষামন্ত্রী 

শরীফ শাওন: [৩] স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরো সচেতন হতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা সংক্রমন কমে এলে সব ক্লাস নেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করার চেষ্টা করছি। তবে পরিস্থিতি খারাপ হলে কারিগরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

[৪] রোববার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে তিনি বলেন, বাড়তি সচেতনতার কারণেই স্কুল-কলেজ খোলায় এখনও সংক্রমণের খবর আমরা পাইনি।

[৫] ডা. দীপু মনি জানান, আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জানিয়ে বা হঠাৎ পরিদর্শন করছি। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সময় পেলেও এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছনতা কার্যক্রম শেষ করতে পারেনি। প্রতিষ্ঠানে আবর্জনা দেখতে পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

[৬] বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে বলেন, উপাচার্যদের জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিবন্ধন সম্পন্ন করে যেকোনও দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে।

[৭] পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং ২০২২ সালে করা হবে জানিয়ে বলেন, ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে তা বাস্তবায়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়