শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজ্জাত বকুল: জনগণের প্রায় চার হাজার কোটি টাকা লুটে নেওয়ার পর ডেসটিনির রফিকুল আমীনের কী শাস্তি হয়েছে?

সাজ্জাত বকুল: জনগণের প্রায় চার হাজার কোটি টাকা লুটে নেবার পর ডেসটিনির রফিকুল আমীনের কী শাস্তি হয়েছে? তিনি জেলে আছেন। শাস্তি বলতে এটুকুই। যদিও লুটের টাকার অতি ক্ষুদ্র অংশ খরচ করে তিনি বেশিরভাগ সময় নানা অসুখের ছুতো দিয়ে জেলের বদলে হাসপাতালে আরাম-আয়েশে দিন কাটান। আরও অবাক বিষয়- জেল হাসপাতালে বসেই নতুন করে আরেকটা হায় হায় কোম্পানি খোলার প্রস্তুতি নেন, তার ডেসটিনির পুরনো প্রতারক সহযোগীদের নিয়ে জুমে মিটিংও করেন। পত্রিকায় এসব নিয়ে রিপোর্ট হবার পরেও তাকে এসবে সহযোগিতা করার অপরাধে জেলের কর্মকর্তা বা হাসপাতালের ডাক্তারদের কোনো শাস্তির খবর আমরা জানি না।

হয়তো অচিরেই সেই কোম্পানির আত্মপ্রকাশও ঘটবে। তাতে অনেক সেলিব্রিটি অ্যাম্বাসাডারও হবেন। অনেক লোভী আবার তাতে কষ্টের টাকাও ঢালবেন। ইভ্যালির রাসেলের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে বলেই আগের অভিজ্ঞতা বলে। তাহলে কি সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এই রকম রাসেলদের আত্মপ্রকাশে কার্যত সহযোগিতাই করেন না? যুবক থেকে শুরু করে ডেসটিনি কারো ক্ষেত্রেই সেভাবে বিচার হয়নি। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেবার ব্যবস্থা হয়নি। এতে কি নতুন নতুন ইভ্যালি, এহসান গ্রুপের জন্ম উৎসাহিত হয় না? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়