শিরোনাম
◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৬ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ হয়ে উঠছেন পেলে

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই আইসিইউ ছেড়েছিলেন। সেই খবর জানান খুব উৎফুল্লের সঙ্গেই। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ফের আইসিউতে নেওয়া হয় কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলেকে। তবে তা মাত্র কিছুক্ষণের জন্যেই। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবেই আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে। সেখান থেকে ফিরে এসে ৮০ বছর বয়সি পেলে জানান, ভালোভাবেই সুস্থ হয়ে উঠছেন তিনি।

সম্প্রতি মলাশয়ের টিউমার অপসারণের জন্য সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অস্ত্রোপচার করান পেলে। অস্ত্রোপচারের পর কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। নিজের স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে তিনটি বিশ্বকাপ জেতা পেলে ইনস্টাগ্রামে লেখেন, ‘বন্ধুরা, আমি এখন ভালোভাবে সেরে উঠছি। শনিবার পরিবারের সদস্যরা আমার সঙ্গে দেখা করেছে এবং এখন আমি প্রতিদিন হাসতে পারছি। আপনাদের কাছ থেকে যেই ভালোবাসার বার্তা পাচ্ছি তার জন্য ধন্যবাদ।’

আলবার্ট আইনস্টাইন হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেলেকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তাকে এখন সেমি ইনটেনসিভ কেয়ারে নেওয়া হয়েছে। হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের দিক থেকে বললে তিনি এই মুহূর্তে স্থিতিশীল আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়