শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৫ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দরজায় চিরকুটসহ টাকা রেখে ক্ষমা চাইলেন...

ডেস্ক নিউজ: শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে পৌরসভার সুখাতী ভাটিয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে হাসানুর রহমান জানান, রাতের খাওয়া শেষে রাত সাড়ে ৮ টায় ঘরের দরজা দিয়ে শুয়ে পড়েন। হঠাৎ মানুষের পায়ের শব্দ শুনে তিনি দরজা খুলে বের হন। দেখেন কেউ একজন তার বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছেন। পিছু পিছু গিয়েও দেখা পাননি। ফিরে এসে দরজা বন্ধ করতে গিয়ে দেখেন সেখানে পড়ে আছে একটা ১০০ টাকার নোট।

টাকায় পিন দিয়ে আটকানো একটি চিরকুট। সেখানে লেখা আছে এই টাকাটা ক্ষতি করেছি নিয়ে মাফ করে দেবেন।

পরে শুনতে পান একইভাবে একই এলাকার আবু বকরের ছেলে আব্দুল বারেকের ঘরের দরজায় ১০ টাকা, ইসমাইলের ছেলে আব্দুস সাত্তারের ঘরের দরজায় ৫০ টাকা, মৃত শমসের আলীর ছেলে সাইদুরের ঘরের দরজায় ৩০ টাকা, ছফর আলীর ছেলে মজনু মিয়ার ঘরের দরজায় ১০০ টাকা রেখে গেছে অজানা ব্যক্তি।

মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা দেখতে ভিড় জমায় সেখানে। খবর দৈনিক ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়