শিরোনাম
◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার সমুদ্র সৈকতে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু, পুলিশ হেফাজতে ৪

কক্সবাজার প্রতিনিদি: [২] কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল ও নাজিরারটেক পয়েন্ট থেকে যশোরের দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন, আর এন রোড এলাকার রাফিদ ঐশিক ও শহরের লাল দিঘির এলাকার মেহের ফারাবী অভ্র।

[৩] কিন্তু তারা কখন কীভাবে সৈকতে গোসল করতে নেমেছিলেন ও তাদের নিখোঁজ হওয়ার তথ্য প্রশাসনকে জানায়নি কেউ। এ জন্য মৃত দুজনের সঙ্গে থাকা চারজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[৪] শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে হেফাজতে নিয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস।

[৫] কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, যেহেতু দুজনের মরদেহ মিলেছে, তারা কীভাবে সমুদ্রে গেছেন বা আগে কী ঘটেছিলো, অধিকতর তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[৬] কক্সবাজার জেলা প্রাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, খবর পেয়ে বিচকর্মীরা সেখানে গেছেন। তারা মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার একজনের মরদেহ পাওয়ার পর তারা জানান যে তাদের আরেকজন নিখোঁজ ছিলেন। হয়তো তার মরদেহ ভেসে এসেছে।

[৭] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে সৈকতের সি-গাল পয়েন্টে দুই যুবকের মরদেহ ভেসে আসে। তাদের একজন স্থানীয় আর অন্যজন পর্যটক, তার নাম রাফিদ ঐশিক যিনি যশোরের থেকে এসেছেন। তার সঙ্গী একজন নিখোঁজ ছিলো। শনিবার ১৮ সেপ্টেম্বর ভেসে আসে তার নিখোঁজ সঙ্গী অভ্রর মরদেহ। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়