শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে ৪৩ লাখ মানুষ আর মাস্ক পরছেন না

রাশিদুল ইসলাম: [২] কোভিড ভাইরাস মোকাবেলায় ফেসমাস্ক পরার স্বাস্থ্যবিধি ব্রিটেনে অনেকে মানছেন না। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স বলছে ৮৯ শতাংশ ব্রিটিশ নাগরিক এখনো মাস্ক পরলেও গত মে মাসে এর পরিমান ছিল ৯৮ শতাংশ।

[৩] তবে লাখ লাখ ব্রিটিশ নাগরিকের মাস্ক না পরার কারণ হচ্ছে গ্রীষ্মকাল এসে যাওয়া, দুটি ডোজ টিকা দেওয়া ও ঘরের ভেতর থাকলে তারা আর মাস্ক পরার প্রয়োজনীয়তা অনুভব করছেন না।

[৪] চিকিৎসকরা বলছেন মাস্ক পরলে কোভিড ভাইরাস সংক্রামিত ব্যক্তিদের হাঁচি বা কাশি নিঃসৃত ক্ষুদ্র জলকণাগুলি থেকে ভাইরাসের বিস্তার বন্ধ করতে সহায়তা করে। কিন্তু মাস্ক কতটা ভালোভাবে কাজ করে সে বিষয়ে অনেকের সন্দেহ থাকায় তারা তা ব্যবহার থেকে বিরত থাকছেন।

[৫] ব্রিটেনের চিকিৎসা বিজ্ঞানীরা মাস্ক পরা অব্যাহত রাখতে বললেও দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এধরনের স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা গত ১৯ জুলাই ‘ফ্রিডম ডে’তে প্রত্যাহার করে নেন। তবে আগামী শীতে ভাইরাস নিয়ন্ত্রণ না করতে পারলে পুনরায় মাস্ক পরতে হবে বলে বরিস হুঁশিয়ার করে দিয়েছেন।

[৬] ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন হাউস অব কমন্সে ব্রিটিশ এমপিদের মাস্ক পরার প্রয়োজন নেই কারণ তারা একে অপরে অপরিচিত নন।

  • সর্বশেষ