শিরোনাম
◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩০ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহসান হাবিব: পরীমনি এখন পুরুষ নারী নিপীড়কদের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক

আহসান হাবিব: পরীমনি জেল থেকে বেরিয়ে আসার সময় লিখেছিলো- Don't love me bitch, এবার আদলতে যাবার সময় লিখেছে- Fuck me more। এতেই জ্বলে উঠেছে নীতিবাগীশ এই সমাজ। পরীমনি যে এই সমাজের মুখোশটা চিনে ফেলেছে, এই বাক্যটি তার অকাট্য প্রমাণ। কি এই সমাজ? ধর্ষকামী। এই সমাজের প্রায় প্রতিটি পুরুষ ধর্ষকামী। এই ধর্ষকামী পুরুষদের উদ্দেশ্যে পরীমনি ব্যঙ্গ করেছে, বলেছে ‘ফাক মি মোর’। তবে পরিতাপের বিষয় তার এই ব্যঙ্গ এই সমাজ বুঝতে পারেনি, কিংবা পেরেছে। যারা বুঝেছে তারা মহা অপমাণিত বোধ করে ক্রোধে জ্বলে উঠেছে, বলেছে পরীমনি সামাজিক নৈতিকতাকে ধূলায় মিশিয়ে দিয়েছে।

কেউ কেউ বলেছে এ কথা এবং প্রতীক শিশুদের বিপথগামী করবে। অথচ তারা প্রতি ঘরে নারীর প্রতি যে নৃশংস আচরণ হচ্ছে এবং শিশুরা তা দেখছে, সে বিষয়ে নীরব। পরীমনি একটি মাত্র বাক্য এবং প্রতীকে আদালতের প্রতিও ব্যাঙ্গ ছুঁড়ে দিয়েছে। সে বলেছে ‘আমাকে আর অত্যাচার কর’। বিচার ব্যবস্থা যে পুরুষতান্ত্রিক এবং ধর্ষকামী, সেটাও সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পরীমনি চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে যতো পারো অত্যাচার কর, আমি পরাজিত হতে আসিনি। এই ‘ফাক’ মানে কোনো যৌনতা নয়, অত্যাচার, নারীর উপর নিপীড়ন। পরীমনি এখন পুরুষ নারী নিপীড়কদের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ