শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪০ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমার বুকের মধ্যিখানে: সামিনা চৌধুরীর বিষন্ন স্মৃতিচারণ

সালেহ্ বিপ্লব: [২] আশির দশকে জন্ম নিয়েছিলো গানটি, পৌঁছে গিয়েছিলো জনপ্রিয়তার শীর্ষে। গানটি ৩৯ বছর পূর্ণ করে ৪০-এ পা দিয়েছে এই ১৭ সেপ্টেম্বর।

[৩] গানটির গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুরকারও তিনি। গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী। বেলাল আহমেদ পরিচালিত নয়নের আলো ছবিতে গানটি ব্যবহার করা হয়েছিলো।

[৪]  আহমেদ ইমতিয়াজ বুলবুল, এন্ড্রু কিশোর ও বেলাল আহমেদ- তিনজনই এখন শুধু স্মৃতি। সে কথাই ফেসবুকে লিখেছেন সামিনা চৌধুরী।

[৫] তিনি লিখেন, “আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে” গানটির আজ জন্মদিন। ৩৯ পেরিয়ে ৪০এ পা দিলো..বেলাল আহমেদের পরিচালনায় নয়নের আলো ছায়াছবির এ গানটি ‘৮২ সালের ১৭ ই সেপ্টেম্বর আমরা শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করি।...স্মৃতিবহুল এত আনন্দের একটি দিনে মনটা কেবল খারাপই লাগছে ..।বুলবুল ভাই আর এ্যান্ড্রু’দা বেলাল ভাই থাকলে আজকে celebrate করা যেতো...

 

  • সর্বশেষ