শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় ওজনে কারচুপি করায় ৫ পেটে্রাল পাম্পসহ ৭ জনকে জরিমানা

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখায় ৫টি জ্বালানি তেলের দোকানসহ ৭ জনকে ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] ওজন-পরিমাপে কারচুপি এবং স্বাস্থ্যবিধি না মানায় এই জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালিত হয়।

[৪] আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এর পরিদর্শক সুমন সাহা ও বড়লেখা থানার এসআই শহিদুল ইসলাম।

[৫] আদালত সূত্র জানিয়েছে, ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে উপজেলার কাঠালতলী বাজারে সোনার বাংলা ফিলিং স্টেশনকে ২ হাজার, মান্নান এন্ড ডটার্সকে ১ হাজার, রতুলী বাজারে ইসমাইল-জাওয়ার এন্ড সন্সকে ৩ হাজার, আজিমগঞ্জ বাজারে জুঁই পেট্রোলিয়ামকে ২০ হাজার, খলিল পেট্রোলিয়ামকে ৩০ হাজার, পরিমাপে কম দেওয়ায় এক পোল্ট্রি ব্যবসায়ীকে ৫০০ টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় এক পথচারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

  • সর্বশেষ