শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার

জেরিন আহমেদ : [২] র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজারের কালীবাড়ি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে র‌্যাব।

[৩] তারা হলেন মুক্তাগাছা উপজেলার বোকচর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো, কাওসার আহমেদ ওরফে মিলন (৩০) এবং চান্দিমন্ড গ্রামের মোস্তফা মোফাজ্জল হক শরিফুলের ছেলে জাহিদ মোস্তফা (২০)।

[৪] র‌্যাব জানায়, তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, সাতটি উগ্রপন্থী বই, সংগঠনের উগ্রবাদী কার্যক্রম ও বই বিক্রি সংক্রান্ত ফেসবুক ও মেসেঞ্জার থেকে ৩৪ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

[৫] একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে দুজনেই সারা দেশে তাদের সংগঠনের সদস্যদের কাছে চরমপন্থা সম্পর্কিত বই বিক্রি করছিল।

[৬] মুক্তাগাছা থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়