শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সিরিজ বাতিল করলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] আজ শুক্রবার থেকে শুরু হবার কথা পাকিস্তান-নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সব কিছু ঠিকঠাক, টসের পরই শুরু হবে ম্যাচ। তবে টসের আগ মুহূর্তে জানা গেল করোনায় আক্রান্ত হয়েছেন তিন কিউই ক্রিকেটার। কোন তিনজন করোনা আক্রান্ত হয়েছেন এ নিয়ে কিছু জানা যায়নি এখনো।

[৩] নিউজিল্যান্ড দলের তিনজনের করোনা আক্রান্তের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন পাকিস্তানের একজন শীর্ষ সাংবাদিক। তিনি জানিয়েছেন, এ কারণেই টস অনুষ্ঠিত হতে পারেনি।

[৪] এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড সরকার পাকিস্তান সফর সফর বাতিলের নির্দেশ দেয় নিউজিল্যান্ড দলকে। নিউজিল্যান্ড সরকার এবং এনজেডসি নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, সফরটি আর হবে না।

[৫] পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, পিসিবি এবং পাকিস্তান সরকার সফরকারী সকল দলের জন্য নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করেছে। আমরা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকেও এর আশ্বাস দিয়েছি। প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে জানিয়েছিলেন যে আমাদের কাছে বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা ব্যবস্থা রয়েছে এবং উপস্থিত দলের জন্য কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।

[৬] তবুও নিউজিল্যান্ড দল এখন পাকিস্তান ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তার কারণ দেখিয়ে নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছে। শুক্রবার রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়ার কথা ছিলো, কিন্তু খেলার সকালে নিরাপত্তার ঘাটতিতে কোনো দলই নিজেদের হোটেল ত্যাগ করেনি।

[৭] এদিকে নিরাপত্তাজনিত কারণে দুই দলের ক্রিকেটারদের হোটেলেই রাখা হয়েছে। ওয়ানডে সিরিজটির শেষ দুই ওয়ানডেও অনুষ্ঠিত হবার কথা রাওয়ালপিন্ডিতে ১৯ ও ২১ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজের পর লাহোরে অনুষ্ঠিত হবার কথা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ক্রিকবাজ, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়