শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের বিরুদ্ধে বিজ্ঞাপন যুদ্ধ, ‘মেকিং দি তালিবান গ্রেট এগেইন’

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক সাবেক রাজনীতিবিদ আফগানিস্তান থেকে প্রেসিডেন্ট বাইডেনের মার্কিন সেনা ফিরিয়ে আনার সিদ্ধান্তকে সন্ত্রাসের সঙ্গে তুলনা করে দুইমাস ব্যাপী এধরণের বিজ্ঞাপনী প্রচার শুরু করেছেন। বিলবোর্ডে বাইডেনকে আফগানি পাগড়ী মাথায় ও কাঁধে আরপিজি সেভেন অস্ত্র নিয়ে সন্ত্রাসী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলা হয়েছে তালিবানকে ফের মহান করে তোলা হবে। এধরনের বিজ্ঞাপনে ছেয়ে গেছে পেনসিলভানিয়া। আরটি

[৩] এধরনের বিজ্ঞাপনের ব্যাখ্যা দিয়ে সাবেক রিপাবলিকান সিনেটর স্কট ওয়াগনার বলেছেন প্রেসিডেন্ট বাইডেন বিশে^র কাছে আমাদের হাসির পাত্র করে তুলেছেন। তাই দুই মাসের এ বিজ্ঞাপন প্রচারণা শুরু করেছি।

[৪] স্কট ওয়াগনার বলেন, তালিবান খোলাখুলিভাবে বলছে যে তারা যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে বের করে দিয়েছে - তারা এখন খুব উৎসাহিত। তাই আমি এধরনের ১৫টি বিলবোর্ড লাগিয়ে শহরের চারপাশে বার্তা ছড়িয়ে দিয়েছি। স্কট একসময় ইয়র্ক কাউন্টির একজন সরকারি কর্মচারি ছিলেন।

[৫] ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ এ স্লোগানটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটিরই কমেডি হিসেবে তালিবানকে ব্যবহার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়