শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫১ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিমন্ত্রীর অনুমোদনেই ক্রয় প্রস্তাব যাবে মন্ত্রিসভা কমিটিতে, পরিপত্র জারি

তাপসী রাবেয়া: [২] প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে রয়েছেন, এমন মন্ত্রণালয় বা বিভাগের প্রতিমন্ত্রীর অনুমোদনে ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যাবে।

[৩] বুধবার প্রতিমন্ত্রীদের এ ক্ষমতা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

[৪] মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, যে সব মন্ত্রণালয় ও বিভাগে প্রতিমন্ত্রী নিয়োজিত আছেন এবং প্রধানমন্ত্রী ওই মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রীর দায়িত্বে আছেন, সেসব মন্ত্রণালয় বা বিভাগের সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত প্রস্তাব সরাসরি প্রতিমন্ত্রীর অনুমোদনে কমিটিতে উপস্থাপনের ক্ষমতা অর্পণ করা হলো।

[৫] মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, পূর্ত ও ভৌত কাজের ক্ষেত্রে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় ১০০ কোটি টাকা করে, পণ্য ও সেবা সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়ন কাজে ১০০ কোটি টাকা, অনুন্নয়ন কাজে ৫০ কোটি টাকা এবং উন্নয়নমূলক পরামর্শক সেবার জন্য ৩০ কোটি টাকা, অনুন্নয়ন পরামর্শক সেবা ক্রয়ে ২০ কোটি টাকা পর্যন্ত অনুমোদনের ক্ষমতা মন্ত্রীর হাতে রয়েছে। তিন খাতে নির্ধারণ করে দেওয়া টাকার বেশি হলে তা সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হয়।

  • সর্বশেষ