শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিবন্ধনে ওয়েব লিংক চালু করেছে ইউজিসি

শরীফ শাওন: [২] বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষ জানায়, জাতীয় পরিচয়পত্র না থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জন্ম নিবন্ধন সনদ ব্যবহারের মাধ্যমে (যঃঃঢ়ং://ঁহরাধপ.ঁমপ.মড়া.নফ) লিংকে টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারবে। জন্মসনদ না থাকা শিক্ষার্থীদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে শিগগিরই জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে বলা হয়েছে।

[৩] বৃহস্পতিবার এ প্রসঙ্গে ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, কমিশনের লক্ষ্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা। জাতীয় পরিচয়পত্র থাকা শিক্ষার্থীরাও এই লিংক ব্যবহার করতে পারবে। শিক্ষার্থী নিবন্ধন শেষে সকলে সুরক্ষা অ্যাপের টিকার নিবন্ধন করতে পারবে।

[৪] ওয়েব লিংকের মাধ্যমে টিকা গ্রহণকারী ও নিবন্ধনকারী শিক্ষার্থীর সঠিক সংখ্যা জানা যাবে উল্লেখ করে বলেন, নিবন্ধন তথ্য পাওয়ার পর ইউজিসি স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়