শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পবিত্র মক্কা এবং মদিনায় দীর্ঘ ২ বছর পর জারে জমজমের পানি সরবরাহ চালু

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব : [২] মহামারি করোনার কারণে পবিত্র নগরী মক্কা ও মদিনায় দীর্ঘ প্রায় ২ বছর যাবত জারে জমজমের পানি সরবরাহ বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে পবিত্র দুই মসজিদে আবারও জারে জমজমের পানি সরবরাহ শুরু করেছে হারামাইন কর্তৃপক্ষ।

[৩] হারামাইন ডটইনফো এর প্রতিবেদনের বরাত জানা যায় যে, গত মঙ্গলবার থেকে মদিনার মসজিদে নববি থেকে জারের মাধ্যমে জমজমের পানি সরবরাহ শুরু করা হয়েছে। প্রতিদিন ৬০০ জারের মাধ্যমে ঠাণ্ডা ও গরম জমজমের পানি সরবরাহ করছে সেখানকার নিয়োজিত সেবক দলগন।

[৪] আজ থেকে পবিত্র কাবা শরিফেও ২৫০ জারের মাধ্যমে জমজমের পানি সরবরাহ শুরু করেছে। জারে পানি সরবারাহের আগে জমজমের পানিও পরীক্ষা-নিরীক্ষা করছে হারামাইন কর্তৃপক্ষ। প্রতিদিন দিন-রাত শিফটিং ডিউটির মাধ্যমে ১০৭৭ জন দক্ষকর্মী পানি সরবরাহ কাজে নিয়োজিত রয়েছেন ।

[৫] সুস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে পানি সরবরাহকারী কর্মীদের সরিয়ে নেওয়া হয়। এ সময় জমজমের পানি বোতলজাত করে দুই পবিত্র মসজিদে সরবরাহ করা হয়। দীর্ঘ প্রায় ২ বছর পর পবিত্র নগরী মক্কা ও মদিনার মসজিদে নববির ভেতরে জারের মাধ্যমে জমজমের গরম ও ঠান্ডা পানি সরবরাহ শুরু করা হয়।

[৬] ইতিমধ্যে প্রতিদিনই পবিত্র নগরী মক্কা-মদিনায় ওমরাহ ও জিয়ারতকারী উপস্থিতিও বেড়ে চলছে। তাই জিয়ারতকারীদের সুবিধার্থে বোতলের পরিবর্তে সারি সারি সাজানো জারের মাধ্যমে জমজমের পানি সরবরাহ শুরু হয়েছে।

[৭] হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপত্র হানি বিন হুসনি হায়দার জানান,পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়িয়ে প্রতিদিন ৭০ হাজার করা হয়েছে। আর ওমরাহ ও জিয়ারতকারীদের জন্য জমজমের পানি সরবরাহও বাড়ানো হয়েছে। প্রতিদিন ৩ লাখ বোতলে জমজমের পানি সরবরাহ করা হবে বলে তিনি জানান।

 

  • সর্বশেষ