শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রান্তিক জেলেদের জীবনরক্ষাকারী সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী : মুজিববর্ষ উদযাপন উপলক্ষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার প্রত্যন্ত এলাকার জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ হিসেবে লাইফ জ্যাকেট, লাইফবয়, রেডিও, টর্চ লাইট ও রেইনকোট বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন।

বৃহস্পতিবার মোংলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এ সময় অনুষ্ঠানে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান সিরাজসহ বাহিনীর বিভিন্ন দপ্তরের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থদের মাঝে নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় প্রান্তি জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক আরও বলেন, দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান ও পূর্ণবাসনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ