শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ক্ষমতা হারানোর পর ট্রাম্প কোথাও পারমানবিক হামলা চালিয়ে ফেলতে পারেন বলে শঙ্কা করেছিলেন শীর্ষ জেনারেল

আসিফুজ্জামান পৃথিল: [২]জেষ্ঠ্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেন জেনারেল মার্ক মিলি।

[৩] মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড ও রবার্ট কস্টা পেরিল শিরোনামে একটি বই লিখেছেন। প্রকাশিতব্য বইটির অংশবিশেষ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। এতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে চলে যাওয়ার সময়ের নানা ঘটনা রয়েছে। বব উডওয়ার্ড সাড়াজাগানো ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস করেছিলেন। ওয়াশিংটন পোস্ট

[৪]বইয়ের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত ট্রাম্প যাতে কোনো অঘটন ঘটিয়ে বসতে না পারেন, সে জন্য যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এককভাবে কিছু গোপন ব্যবস্থা নিয়েছিলেন। দ্য গার্ডিয়ান

[৫] ট্রাম্প কোথাও কোনো বিপজ্জনক সামরিক হামলার আদেশ দিয়ে বসতে পারেন, কিংবা তিনি পারমাণবিক যুদ্ধও বাধিয়ে দিতে পারেন বলে তখন আশঙ্কা করছিলেন জেনারেল মার্ক মিলি। ক্যাপিটল হিল হামলার এই জেনারেল উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে ট্রাম্প তার মানসিক ভারসাম্যের অবশিষ্ট অংশটুকুও হারিয়ে ফেলেছিলেন বলে মনে হচ্ছিল মিলির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়