শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা মামলার অস্ত্রধারী যুবকসহ কারাগারে ৪

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ম ধাপের ইউপি নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা শেষে অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করা সেই সন্ত্রাসী আলমগীরসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

[৩] বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আলমগীরসহ চারজনকে জেল হাজতে প্রেরণ করেন। আলমগীর উপজেলার বেতমোর গ্রামের মোদাচ্ছের হোসেনের পুত্র।

[৪] মামলা সূত্রে জানাগেছে, গত ২৭ মার্চ উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বেতমোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আলমগীর তার দলবল নিয়ে হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের অন্তত ১৫ জন কর্মী গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী ধাওয়া করলে আলমগীর পিস্তল উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

[৫] এঘটনায় স্বতন্ত্র প্রার্থীর চাচাতো ভাই মনির হোসেন বাদী হয়ে আলমগীরসহ এজাহার নামীয় ৩৯জন এবং অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর আলমগীর গা ঢাকা দেয়। পরে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে এসে বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আসামি সেই অস্ত্রধারী আলমগীর হোসেন (৩৫), মো. রিয়াজ (৩০), মো. মুছা (৩০), এবং মো. আলাউদ্দিন (২৭) কে জেল হাজতে প্রেরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়