শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবান প্রবল বর্ষণে দুজনের মৃত্যু, নিখোঁজ এক

বাবুল খাঁন: [২] বান্দরবান সদরে প্রবল বর্ষণে সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় একই পরিবারের তিনজন নিখোঁজ হয়। খোঁজাখুঁজি পর পাহাড়ি ঝিরি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো মা কৃষ্ণাতী ত্রিপুরার খোঁজ মেলেনি।

[৩] বৃহস্পতিবার বান্দরবন চিম্বুক সড়কের সিলভান ওয়ে রিসোর্টের পাশে সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় এই ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিম্বুক সড়কের সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় পানির স্রোত থেকে রক্ষা পেতে তাঁরা ঘাটের পানির ট্যাংকের ওপরে ওঠেন। এ সময় হঠাৎ ট্যাংকের ওপর পাহাড় ধসে তিনজনই মাটি চাপা পড়েন। প্রবল বর্ষণের সময় পাহাড়ের মাটি ধসে ঝিরির পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

[৪] রাতে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। সকালে দুজনের মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

[৫] স্থানীয় ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা জানিয়েছেন, পাহাড়ি জুম থেকে পাড়ায় ফেরার পথে কৃষ্ণতী ত্রিপুরাসহ ৪ জন পাড়ার পাশে ঝিরিতে বিশ্রাম নেয়। এসময় প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ধসে তারা ঝিরিতে পড়ে যায়। এ সময় কৃষ্ণতি ত্রিপুরার ছোট বোন রাম্বতি ত্রিপুরা প্রাণে বেঁচে ফিরলেও অপর তিনজন পাহাড়ি ঢলে ভেসে যায় বলে জানান ওই ইউপি সদস্য। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়