শিরোনাম
◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫ ◈ ঈদে জাতীয় ঈদগাহে থাকছেন তারেক রহমান, নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন মন্ত্রীরা ◈ স্পেন-ফ্রান্স-যুক্তরাজ্যে অস্বাভাবিক গরম, সতর্কতা জারি! ◈ ‘চীনের এই বিপদে বাংলাদেশ পাশে আছে’, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে সীমানা নিয়ে বিরোধের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা

সৌরভ ঘোষ: [২] কুড়িগ্রামের রৌমারীতে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়

[৩] বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় সম্পৃক্ত মধু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৪] নিহত আমজাদ হোসেন (৫৫) উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

[৫] নিহত আমজাদ হোসেনের স্ত্রী জিনারা খাতুন বলেন, আমাদের বসতভিটার আম গাছের আগা (মূলশাখা) কাটতে থাকেন মধু মিয়া। তাদের বাধা দিতে গেলে মধু মিয়া (৪৫), স্ত্রী শরিফা খাতুন (৩০)সহ চার-পাঁচজন অতর্কিতভাবে হামলা চালান। এসময় মধু মিয়ার হাতে থাকা দায়ের উল্টোপাস দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

[৬] স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মধু মিয়ার সঙ্গে আমজাদ হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বুধবার সকালে আম গাছের আগা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আমজাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। এনিয়ে এলাকাবাসী উত্তেজিত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

[৭] রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আমজাদ হোসেন নামের একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে। মূল আসামী মধু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়