শিরোনাম
◈ একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি দেশে ফেরত গিয়েছিল কীভা‌বে? ◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

মাসুদ আলম : [২] মঙ্গলবার রাত আড়াইটায় বিস্ফোরণে আহত শফিকুল ইসলাম ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

[৩] অভয়নগর থানার এএসআই এবি আইয়ুব আলী জানান, সোমবার অভয়নগর থানার রাজঘাট এলাকায় নিজ বাসায় বোমা তৈরি করার সময় বোমা বিস্ফোরণ হলে গুরুতর আহত হন শফিকুল। পরে দ্রুত তার বাসায় গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শফিকুলের বিরুদ্ধে অভয়নগর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এছাড়া শফিকুল যশোরের অভয়নগর থানার বিস্ফোরক দ্রব্য আইন অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়