শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে খাদ্য-ওষুধ পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: আব্দুল মোমেন

খালিদ আহমেদ : [২] পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আফগানিস্তানে সহায়তায় যেকোনো ধরনের জাতিসংঘ উদ্যোগে সম্পৃক্ত হতে বাংলাদেশ প্রস্তুত।

[৩] মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আফগানিস্তানের মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। প্রায় ছয় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিভিন্ন দেশ আফগানিস্তানে কীভাবে সহায়তা করা যায়, তা তুলে ধরেন।

[৪] মন্ত্রী বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে মৌলিক খাদ্যসামগ্রী ও জীবনরক্ষাকারী ওষুধ দিয়ে সহায়তা করতে পারি। করোনা মহামারির সময়ে আফগান নাগরিকদের জন্য আমরা পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট, মাস্ক ও অন্যান্য প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী দিতে চাই।’

[৫] তিনি বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে চায়। মৌলিক স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, আইসিটি, কৃষিক্ষেত্রে বাংলাদেশ অংশীদার হতে চায়।

[৬] জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আফগানিস্তান পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্থিতিশীল আফগানিস্তান দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য অন্তর্ভুক্তিমূলক, আফগান নেতৃত্ব ও টেকসই সমাধান প্রয়োজন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়