শিরোনাম
◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ তারেকের মালয়েশিয়া সফরের ভূ-রাজনৈতিক তাৎপর্য ◈ আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে মার্কিন আদালতের আপত্তি ◈ শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ৯৯ দিনে সর্বনিম্ন মৃত্যু ৩৫

জেরিন আহমেদ, শাহীন খন্দকার: [২] মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (সোমবার ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭ জনে।

[৩] দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭৪ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৭৩৫ জন।

[৪] এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন। ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ। মৃত ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন নারী ১৪ জন।

[৫] অন্যদিকে সর্বমোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৪০৪ জন আর নারী ৯ হাজার ৬০৩ জন। সরকারী হাসপাতালে মারা গেছেন ২২ হাজার ৯৭৩ জন বেসরকারি হাসপাতালে ৩ হাজার ২৩২ জন ,বাসায় মারা গেছে ৭৬৮ আর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন ৩৪ জন।

[৬] ১৩ সেপ্টেম্বর সারা দেশে মারা যান ৪১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ১ হাজার ৯৫৩ জনের দেহে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

[৭] মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়