শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনায় সরকার

শরীফ শাওন: [২] পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, হাওর এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে চলেছি। দলমত নির্বিশেষ সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পক্ষে কাজ করতে হবে। তবেই এই দেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াবে।

[৩] রোববার সুনাগঞ্জের জেলা সদর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনকালে তিনি জানান, এর মাধ্যমে কার্যক্রমের যাত্রা শুরু হলো। সংশ্লিষ্ট জেলার সবগুলো (১২টি) উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

[৪] প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ জানান, শিগগিরই এই জেলায় আরও ৪টি কেন্দ্র নির্মাণ করা হবে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে হাওর ও ভাটি বাংলার মানুষের কারিগরি শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হলো। এখানে শিক্ষার্থীদের জন্য আবাসিকের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে অন্যদিকে দেশে বিপুল পরিমাণে রেমিট্যান্স আসবে। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত না হলে কোনো দেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়