শিরোনাম
◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ন্ত্রণ কোনো ম্যাজিকের মাধ্যমে সম্ভব হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] করোনা নিয়ন্ত্রণে সফলতা অর্জন করেছে বাংলাদেশ। যেটা বিশ্বের বিভিন্ন দেশে করতে পারেনি। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নব নিয়োগকৃত জুনিয়র কনসালটেন্টদের (অ্যানেস্থেসিওলজী) অরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। যেটা ভারতে ঘটেছে। সেখানে গাড়িতে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনা নিয়ন্ত্রণে সফলতা অর্জন করেছে বাংলাদেশ যেটা বিশ্বের বিভিন্ন দেশে করতে পারেনি। ভারত, আমেরিকা এবং যুক্তরাজ্যেও করোনা নিয়ন্ত্রণ করতে করতে পারেনি।

[৪] তিনি বলেন, দেশে এখন করোনা নিয়ন্ত্রণ আছে।এটা চিকিৎসক ও সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। দেশে করোনা সংক্রমণের হার ৭. ০৩ শতাংশ। তবে এটা যে কোনো সময় বাড়তে পারে। এ বিষয়ে আমাদের সচেতন হবে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ বলেন, অ্যানেস্থেসিওলজী কী পরিমাণ প্রয়োজন, আমি একজন সার্জন হিসেবে তাদের গুরুত্ব বুঝি। সার্জনের ভুলের জন্য রোগীর অবস্থা খারাপ হয় না। তবে অ্যানেস্থেসিওলজী বিন্দুমাত্র ভুলের কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ বিষয়ে মানুষের ভালো ধারণা নেই। তাই আমি বলব আপনার এই চাকরির মর্যাদা রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়