শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি অর্থবছরে অন্তত ১টি করে উদ্ভাবনী ধারণা, সেবা সহজীকরণ ও ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি

শরীফ শাওন: [২] বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষ জানায়, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের বিশ্ববিদ্যালয়ের করণীয় বিষয়ে চলতি অর্থ বছরে দেশের পাবলিক বিশ্ববদ্যিালয়সমূহকে নিয়ে চারটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দাপ্তরিক কাজ ই-নথির মাধ্যমে সম্পাদনে গুরুত্বারোপ করা হয়।

[৩] রোববার ইউজিসির সভায় কমিশন সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ইউজিসি’র দক্ষতা বৃদ্ধি পাবে। এর ফলে সরকারের সেবা সহজীকরণের পথ প্রশস্ত হবে। এ সময় তিনি কমিশনে কর্মরতদের উদ্ভাবন ও সেবা সহজীকরণে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা সেবা ডিজিটাল করার আহ্বান জানিয়েছেন।

[৪] ২০২১-২০২২ অর্থবছরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত কমিটির সভায় জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এন্ড ট্রেনিং বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাকছুদুর রহমান ভূঁইয়াসহ কমিশনের ইনোভেশন টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়