শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে যা বললেন প্রধানমন্ত্রী ◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপা নেতাকে পিটিয়ে নির্যাতনের প্রতিবাদে ও কাদের মির্জার শাস্তির দাবিতে জেলা জাতীয় পার্টির বিক্ষোভ

অহিদ মুুকুল: [২] জেলার কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনকে বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক আটকে রেখে পিটিয়ে নির্যাতনের প্রতিবাদে রোববার দুপুরে জেলা জাতীয় পার্টির উদ্দ্যেগে জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে ঘন্টাব্যাপী মানবন্ধন ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি।

[৩] এই সময় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আগামী ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে পুরো জেলা অচল করার ঘোষণা দেন জেলা জাতীয় পার্টি। এই সময় টাউন হলের মোড়ে প্রধান সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

[৪] জেলা জাতীয় পার্টির সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধন ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু, সহ-সভাপতি অহিদ উদ্দিন মুকুল, মোঃ নুর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মোছাদ্দেকুর রহমান, আলী হোসেন, শ্রমিক পার্টির সভাপতি মিলন সিকদার,সৌরভ হোসেন সবুজ, রিয়াজ উদ্দিন লিটন ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সিরাজুল হক।

[৫] বক্তাগণ জানান, আগামী ১৫ দিনের মধ্যে আব্দুল কাদের মির্জার শাস্তি দাবী করে বলেন নচেৎ প্রত্যেকটা উপজেলাকে অচল করে দেওয়া হবে এবং বসুরহাট পৌরসভা কার্যালয় ঘেরাও করার হুমকি দেন, এই সময় তারা “কাদের মির্জার গালে গালে জুতা মার তালে তালে” শ্লোগান দেন। জাপা নেতারা সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন।

[৬] উল্লেখ্য বুধবার সন্ধায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে আটকে রেখে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনকে নির্যাতন করে। পরে তাকে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়