শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরা আজমপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

এফ এ নয়ন: [২] উত্তরা আজমপুর ট্রেনের ধাক্কায় সামিয়া বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

[৩] জানা যায়, রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় উত্তরা আজমপুর ট্রেন লাইনে হাঁটতে গিয়ে সামিয়া বেগম নামে এক মহিলা ধাক্কা খেয়ে পড়ে যান। এরপর মানুষ জড়ো হলে উত্তরা পূর্ব থানার এসআই মোঃ রেজাউল ঘটনা স্থলে গিয়ে টহল গাড়িতে করে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] নিহত সামিয়া বেগমের স্বামী মোঃ আলী ৩ বছর আগে তাকে তালাক দেয়। তার পর থেকে তিনি নিজেই কাজ করতেন। বর্তমানে উত্তরার একটি বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একটি মাত্র মেয়ে লেখাপড়া খরচ চালাতে বাসায় বাসায় কাজ করতো। কিন্তু তার চলে যাওয়ার শিশুটির লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।

[৫] সামিয়া বেগমের গ্রামের বাড়ি বুড়াইজ, আলফাডাঙ্গা,ফরিদপুর। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল পড়ে আছে।

  • সর্বশেষ