শিরোনাম
◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ মাসে বিজেপির চার মুখ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিজয় রুপানি। শনিবার (১১ সেপ্টেম্বর) হঠাৎ করেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। এর মধ্য দিয়ে বিগত ৬ মাসের ব্যবধানে ক্ষমতাসীন বিজেপির চারজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন।

আগামী ২০২২ সালের শেষ দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রায় এক বছর আগেই শনিবার পদত্যাগ করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী। রাজ্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা এবং ক্ষমতাসীন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

পদত্যাগের কারণ স্পষ্ট করে না জানালেও বিজয় রুপানি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক-নির্দেশনায় গুজরাটের উন্নয়নে পাঁচ বছরের দীর্ঘ যাত্রা ছিল আমার। নতুন এনার্জির সঙ্গে রাজ্যের আরও উন্নয়নের স্বার্থে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গত জুলাইয়ে পদত্যাগ করেন কর্ণাটকের বিজেপির মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা। তার ও তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছিল রাজ্য বিজেপির ইউনিট।

একইভাবে উত্তরাখণ্ডে বিজেপির মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত'কে সরিয়ে দায়িত্ব গ্রহণ করেন বিজেপির আরেক নেতা তীরথ সিং রাওয়াত। তিনিও চার মাস পর পদত্যাগ করেন। গুজরাট ও উত্তরাখণ্ড উভয় রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি বছরের শুরুতে একই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের ব্যাপক সমালোচনায় মুখর হন রাজ্য বিজেপির বিধায়ক ও মন্ত্রীরা। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র থেকে দুই সিনিয়র নেতাকে পাঠায় বিজেপি। শেষ পর্যন্ত তাকে আর অপসারণ করা হয়নি।

  • সর্বশেষ