শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলকে না বেয়ারস্টো, ওকস ও মালানের

স্পোর্টস ডেস্ক :[২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনজন ইংলিশ ক্রিকেটার। জনি বেয়ারস্টো, ক্রিস ওকস ও ডেভিড মালান জানিয়েছেন, তারা আইপিএলের দ্বিতীয় অংশে খেলছেন না।

[৩] না খেলার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়েছে তারা। যদিও শুরুতে গুঞ্জন ছড়িয়েছে, ম্যানচেস্টার টেস্ট বাতিল হবার কারণেই তারা আইপিএল খেলবেন না তারা। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। সানরাইজার্স হায়দরাবাদে বেয়ারস্টো, দিল্লিতে ওকস এবং পাঞ্জাবে মালানের খেলার কথা ছিল।

[৪] ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, টেস্ট বাতিলের কারণে ইংল্যান্ড ড্রেসিংরুমে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। সিরিজে তারা ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। ম্যানচেস্টারে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র করতে মুখিয়ে ছিল তারা। কিন্তু ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় ইংলিশ ক্রিকেটাররা ক্ষুদ্ধ।
[৫] ‘দ্য সান’-এর প্রতিবেদন, টেস্ট বাতিলের জেরে ইংল্যান্ডের একজন ক্রিকেটার আইপিএলের দ্বিতীয়পর্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। যদিও সেই ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। এর পরপরই বেয়ারস্টো, ওকস ও মালানের নাম গণমাধ্যমে আসে।
[৬] এর আগে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে জস বাটলার ও বেন স্টোকস ব্যক্তিগত কারণে এবং জফরা আর্চার ইনজুরির কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। ক্রিকবাজ, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়