শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাবন্দি, মুক্তি দিতে সমস্যা কোথায়: ডা. জাফরুল্লাহ চৌধুরী

সমীরণ রায়: [২] গণস্বাস্থ্যের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাবন্দি। দেশের প্রচলিচ আইনের তার জামিন পাবার সব অধিকার রয়েছে। কিন্তু বিচারপতিরা কেন তাকে মুক্তি দিচ্ছেন না। খালেদা জিয়াকে মুক্তিতে বাধা কোথায়। খালেদা জিয়ার সঙ্গে আপনাদের আচরন জনগণ মনে রাখবে। মনে রাখবেন একদিন আপনাদের বিচার হবে, সেই বিচার হবে রাজপথে, লুকিয়েও পালাতে পারবেন না।

[৩] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত “নির্বাসিত গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবীতে” মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি বলেন, আফগানিস্তানে মার্কিনপন্থী সরকারকে হটিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেওয়া তালেবানরা নিজ দেশের মুক্তিযোদ্ধা। তাদের দেশের মুক্তিসংগ্রামের সৈনিকদের সমর্থন ও সহযোগিতা দেয়া প্রয়োজন। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহনযোগ্য সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। তারা বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছে। তারা যাতে কট্টরপন্থা অবলম্বন না করে এবং ইসলামের নামে ধর্মান্ধ আচরণ না করে সেজন্য দ্রুত তাদের সমর্থন ও সাহায্য করা প্রয়োজন।

[৫] জাগপা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালানায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল হুমায়ুণ কবির, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী প্রমুখ।

[৬] খন্দকার লুৎফর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আওয়ামী লীগের জন্য আতঙ্কের নাম। বাংলাদেশের জনগণের ভরসা ও আস্থার প্রতীক তিনি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে।

  • সর্বশেষ