শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও দখলদার জায়নবাদী শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে: দাবি ইরানের ◈ প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬ ◈ ইমাম খামেনেয়ীর নেতৃত্ব ইরানকে একটি শক্তিশালী মার্কিন বিরোধীতায় পরিণত করেছেন: রয়টার্স ◈ পবিত্র ঈদুল ফিতরে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার ◈ যুদ্ধ ছড়িয়েছে ১৫ দেশে, অস্থির পুরো বিশ্ব ◈ যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই খাদ্য নিয়ে দুশ্চিন্তায় তেহরানের বাসিন্দারা ◈ রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে জুলাই সনদ ◈ পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড, ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরেই গেলো ◈ পাকিস্তান টেস্ট দলের কোচ হ‌চ্ছেন সরফরাজ আহ‌মেদ ◈ ইরানে ‘সিরিয়া কৌশল’ প্রয়োগ, গৃহযুদ্ধ বাধানোর ছক মার্কিন যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ টিকা দেয়া শেষ: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার : [২] স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ও লাইন ডাইরেক্টর এইচ আইএস এন্ড-ই হেলথ এর অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক ডা. মিজানুর রহমান আরো বলেন, গণটিকার আওতায় দ্বিতীয় ডোজের তৃতীয় দিন ছিল বৃহস্পতিবার। এদিন দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৯ লাখ ৬৭ হাজার ১১৪ ডোজ টিকা। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৯৪ হাজার ২৫৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৮৫৯ জনকে।

[৩] এরমধ্যে দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। দেশে এখন পর্যন্ত দেশে টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৫২ লাখ ২২ হাজার ২১৫ ডোজ টিকা মজুত আছে।

[৪] এছাড়া এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৪০১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২ হাজার ৬৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৪৭৮ জনকে। পাশাপাশি বৃহস্পতিবার ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

[৫] এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৯১ হাজার ৫৬১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৩৮ জন। মডার্নার টিকা প্রথম ডোজ দেওয়া কাউকে দেওয়া হয়নি। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ২১ হাজার ৪৩ জনকে। এছাড়া এখন পর্যন্ত আইডিকার্ড দ্বারা নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ২৭ জন। আর পাসর্পোট দ্বারা নিবন্ধনকৃত ৫ লাখ ৩৯ হাজার ৬৬৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়