শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৬ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ান কাপে সাফল্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক : [২] এশিয়ান কাপের বাছাইপর্বের আগে নিজেদের ঝালাই করে নিতে বর্তমানে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেখানে দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশি মেয়েরা।

[৩] নেপালে প্রথম দিনের অনুশীলন শেষে নিজেদর লক্ষের কথা জানালেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার মারিয়া মান্ডা। এশিয়ান কাপে ভালো করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই মিডফিল্ডার।

[৪] এক সাক্ষাৎকারে মারিয়া বলেন, আমাদের লক্ষ্য এশিয়া কাপ কোয়ালিফাই করা। এখানে আমরা নেপালে আসছি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য।

[৫] ৯ ও ১২ সেপ্টেম্বর নেপালের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচে নিজেদের ভুলত্রæটি শুধরে নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।

[৬] মারিয়া বলেন, আমাদের যে ভুলত্রæটি সেগুলো শোধরানোর জন্য খেলব আর উজবেকিস্তানে আমাদের যে দুটি ম্যাচে আছে ইরান ও জর্ডানের সঙ্গে, সেগুলোতে ভালো করার চেষ্টা করব। দেশবাসীর কাছে দোয়া চাই যে আমাদের লক্ষ্যটা যাতে পূরণ করতে পারি।

[৭] নেপালে সফর শেষে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তানে যাবে সাবিনা-কৃষ্ণারা। ১৯ সেপ্টেম্বর জর্ডানের সঙ্গে প্রথম ম্যাচ বাংলাদেশের। ২২ সেপ্টেম্বর গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে ইরানের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়