শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৫ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবুলে পাকিস্তান বিরোধী আন্দোলনে ফাঁকা গুলি ছুঁড়লো তালিবান

সুমাইয়া মিতু: [২] রাজধানী কাবুলসহ মাজার-ই- শরিফ ও হেরাতে ভিন্ন ভিন্ন সময়ে বিক্ষোভ করেছে শান্তিপ্রিয় সাধারণ আফগানরা। প্রতিরোধ কর্মসূচিতে সাধারণ জনতাকে ছত্রভঙ্গ ও সতর্ক করতে গুলি ছোঁড়ে তালিবান। বিবিসি, এনডিটিভি

[৩] মঙ্গলবার অসংখ্য মানুষ একত্রিত হয়ে ব্যানার হাতে পাকিস্তান অ্যাম্বাসির সামনে ইসলামাবাদের অনধিকারচর্চার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী। অভিযোগ রয়েছে তালিবানের সঙ্গে ইসলামাবাদের যোগসূত্র রয়েছে।

[৪] গত সপ্তাহের শেষে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান ফাইজ হামিদ কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করেন। মূলত তালিবান কর্তৃপক্ষের সঙ্গে আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করাই ছিলো তার মূল উদ্ধেশ্য।

[৫] এএফপি কর্মকর্তারা তালিবান যোদ্ধাদের ভিড় সরানোর জন্য ফাঁকা গুলি ছুঁড়তে দেখেন। এর আগের দিন মাজার-ই-শরিফের উত্তরের একটি শহরে নারীদের ছোট একটি দল তাদের অধিকারের দাবিতে বিক্ষোভ করেন। গত সপ্তাহে হেরাতে,নারীরা নতুন সরকার গঠনে নারীদের অংশগ্রহণের যৌক্তিক দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়