শিরোনাম
◈ ইরানে এবার বিশাল যে খনির সন্ধান পাওয়া গেল ◈ বাবার মরদেহ বারান্দায়, কবরের জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ◈ খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ ◈ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ◈ এসএসসি পরীক্ষার বিশেষ ১৪ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে মা ও শিশুসহ চারজন নিহত

সাকিবুল আলম: [২] নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তার তিন মাস বয়সী শিশু ছিলো বলে জানা যায়। স্থানীয় শেরিফ জানিয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেকল্যান্ড এলাকায় এক সাবেক মেরিনের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে। সিএনএন,রয়টার্স,এনডিটিভি

[৩] ব্রায়ান রিলে (৩৩) নামের সে বন্দুকধারীর গুলিতে ১১ বছর বয়সী এক শিশুও মারা গেছে। শিশুটির দেহে সাতটি বুলেটের চিহ্ন শনাক্ত করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ড ঘটানোর পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে হামলাকারী। দ্য গার্ডিয়ান

[৪] নিহত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ছিলো না রিলের। আত্মসমর্পণের আগে পুলিশের সঙ্গেও গুলি বিনিময় হয় তার। কাউন্টি শেরিফ গ্র্যাডি জুড একটি সংবাদ সম্মেলনে জানান, পুলিশের সঙ্গে গোলাগুলির সময় তিনি গুলিবিদ্ধ হন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

[৫] তদন্তকারী দল জানিয়েছে, রিলে এর আগে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। বর্তমানে তিনি একজন দেহরক্ষী ও নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন। রিলের বান্ধবী তদন্তকারী দলকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন রিলে। মেরিন থেকে অবসরের পর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি।

[৬] প্রায় এক সপ্তাহ আগে রিলের মানসিক স্বাস্থ্য আরো খারাপ হয়ে যায়। তিনি তার বান্ধবীকে বলেছিলেন, ইদানিং ইশ্বরের সঙ্গে আমার কথা হয়।

 

  • সর্বশেষ