শিরোনাম
◈ এক কক্ষে শতাধিক, চৌকি ভাগাভাগি করে ঘুম, রাজারবাগে করুণ অবস্থায় পুলিশ সদস্যরা! ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?  ◈ স্বাস্থ্যকর ওটসই শরীরের শত্রু! যাদের এড়িয়ে চলা উচিৎ ◈ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই ◈ কৃষক কার্ড বিতর‌ণের জন‌্য তৈরি করা তালিকায় পাঁচ শতাধিক  অস্তিত্বহীন ◈ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আবার আলোচনায়, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাংলাদেশের দলগুলোর ◈ আজ থেকে ঈদযাত্রায় ট্রেন টিকিট বিক্রি শুরু ◈ ইরানে ভূমিকম্প, কেঁপে উঠল তেহরান ◈ ‌মে‌সিকা‌ণ্ডের ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো : নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ ◈ ১৫০ কোটি টাকার বালাসী-বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনাল এখন ড্রেজার বেইজ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বনিম্ন লক্ষ্যেও ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন চন্দরপল হেমরাজ

স্পোর্টস ডেস্ক : [২] ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একই দিনে দেখা গেল দুই শতক। শনিবার দিনের প্রথম ম্যাচে ডু-প্লেসিসের শতকে জিতেছিল সেন্ট লুসিয়া কিংস। পরের ম্যাচে চন্দরপল হেমরাজের দুর্দান্ত শতকে বার্বাডোজ রয়্যালসকে ৯ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

[৩] ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানেই শেষ হয় বার্বাডোজের ইনিংস। সর্বোচ্চ ২৮ রান আসে আজম খানের ব্যাট থেকে। এছাড়াও জনসন চার্লস করেন ২৩ রান। গায়ানার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমরান তাহির।

[৪] সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তোলেন চন্দরপল হেমরাজ। মাত্র ২৫ বলে তুলে নেন ফিফটি। ওপেনিংয়ে ব্রেন্ডন কিংয়ের সাথে গড়েন শতরানের জুটি। যেখানে মাত্র ১৯ রান করে ফেরেন কিং। এরপর মালিককে নিয়ে বাকি পথ সামলান হেমরাজ। স্কোর লেভেল হওয়ার পর তার রান ছিল ৯৯। এরপর ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর সাথে তুলে নেন ৫৬ বলে ঝড়ো সেঞ্চুরি। ১০৫* রানের ইনিংসে হাঁকান ১৪ বাউন্ডারি ও ৫ ছক্কা। মালিক ১৩ রানে অপরাজিত থাকেন।

[৫] এরই সাথে প্রতিপক্ষের সবচেয়ে কম রান তাড়া করেও সেঞ্চুরি করার রেকর্ড গড়েন হেমরাজ। টি-টোয়েন্টিতে অল্প রান তাড়া করেও এমন সেঞ্চুরির নজির নেই আর কারো। এর আগে এই রেকর্ড ছিল ইয়ান হার্ভারের। ২০০৩ সালে ১৩৫ রান তাড়া করেও টি-টোয়েন্টি ব্লাস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়